• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

admin
আপডেটঃ : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ ট্রাম্পের পাঠানো পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) তেহরানে এক ভাষণে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয়, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর শর্ত চাপিয়ে দিতে চায়।

এর আগে গত শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন তিনি। ওই চিঠিতে তেহরানের দ্রুত পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার জন্য তিনি ইরানকে আহ্বান জানান।

অবশ্য পরদিন তেহরান জানায় পারমাণবিক চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো চিঠি পায়নি দেশটি। এছাড়াও আলোচনার বিষয়টিকে ইরানে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল বলে সন্দেহ করছেন নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ