• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে গেলেন তিনি। এর আগে ২০১৮ সালে সমাধি প্রাঙ্গণে গিয়েছিলেন খালেদা জিয়া।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে তিনি সেখানে যান এবং ১১টা ২০ মিনিটের দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন। এর আগে রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়া রওনা হন।

শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া করেন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ জানান যে উনি কবর জিয়ারত করবেন। সেই অনুযায়ী উনাকে সেখানে নেওয়া হয়েছে। এ কারণে আগে থেকে দলের অন্য সদস্যদের কিছুই জানানো হয়নি।

বিএনপির আরেক নেতা বলেন, ম্যাডাম হঠাৎ করে কেন কবর জিয়ারত করতে এসেছেন, তা জানি না। তবে তিনি ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে কবর জিয়ারত করেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। মুক্ত হওয়ার পর আর সেখানে যাননি তিনি।

ওই নেতা আরও বলেন, ম্যাডাম এখন আগের তুলনায় বেশ সুস্থ আছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ