• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ

৪০ হাজার ইয়াবাসহ ড্রাইভার আটক

admin
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামু থানার সামনে থেকে ৪০ হাজার ইয়াবাসহ নেজাম উদ্দিন (২৮) নামে এক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) বিকেলে একটি যাত্রীবাহী নোয়াহ গাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নেজাম উদ্দিন টেকনাফ হোয়াইক্ষ্যং ইউনিয়নের উনচি প্রাং এলাকার মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হৃীলা স্টেশন থেকে ছেড়ে আসা একটি সাদা নোয়াহ গাড়িকে রামু থানার সামনে ব্যারিকেট দিয়ে থামানো হয়। এরপর অভিযান পরিচালনা করে নোয়াহ গাড়ির পেছন দিকে বিশেষ কায়দায় লুকানো ইয়াবাগুলো গ্রাইন্ডিং মেশিন দ্বারা কেটে উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

আটক ব্যক্তি নেজামের সঙ্গে কথা হলে তিনি বলেন, গাড়ির আসল চালক দেলোয়ারের ভাড়া করা ৬ যাত্রী নিয়ে বদলি চালক হিসেবে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় পুলিশ গাড়িটি থামিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

আটক গাড়ির মালিক টেকনাফ উপজেলার হোয়াইক্যং হারাংখালির মোহাম্মদ রাশেদ বলে জানা গেছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই ইসমাইল।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি ইমন কান্তি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ