• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

২৫৩ আসনে প্রার্থী ঘোষণা, জামায়াত পেল ১৭৯

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ১০ দলের জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা দেন।

এতে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে, খেলাফত মজলিস ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩ আসনে, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২ আসনে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জন্য আসন চূড়ান্ত করা হয়নি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। এতে শুরুতে প্রাথমিক বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, কিছু আসনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তা সমাধানের পর পুনর্নির্ধারণ করা হবে।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, যাকে যেখানে দেওয়া হয়েছে তারা ১১ দলের এবং দেশের জনগণের জন্য প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন: জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপি সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের, জাগপা’র মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ