• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

২৩ মিনিটে তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ছয় গোল

admin
আপডেটঃ : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ এশিয়া কাপের জায়গা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামে তারা। যদিও ম্যাচটি গুরুত্বহীন, তবে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ দেখিয়েছে তাদের আধিপত্য।

ম্যাচের শুরুতেই গোলের বন্যা বইয়ে দেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাত্র ৩ মিনিটেই স্বপ্না রাণী প্রথম গোলটি করেন। এরপর ৬ ও ১৩ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিকের পথে এগিয়ে যান শামসুন্নাহার। প্রথমার্ধেই ২৩ মিনিটে ৬-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

মিয়ানমার ম্যাচের জয়ী একাদশই আজও মাঠে নামিয়েছেন বৃটিশ কোচ পিটার বাটলার। এই ম্যাচেও দলের রক্ষণ ও আক্রমণে ছিল দারুণ সামঞ্জস্য।

কাগজে-কলমে শক্তিশালী বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছে। কারণ তারা ইতোমধ্যেই র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারকে হারিয়েছে।

বাংলাদেশ একাদশ:
রুপনা চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ