• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা আটক

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহসম্পাদিক আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) আটক করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর আদাবর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মোহাম্মদপু জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলাবিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে আটক করা হয়েছে।

আয়েশা সিদ্দিকা ময়না আদাবর এলাকার বীর মুক্তিযোদ্ধা চাঁনমিয়ার মেয়ে। তার স্বামীর নাম মাহমুদুল হাসান সাইদ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেহেদী হাসান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ