• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

সৌদিতে ঈদুল ফিতর আজ, বাংলাদেশে হতে পারে কাল

admin
আপডেটঃ : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ সৌদি আরবে শনিবার (২৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। রোববার (৩০ জানুয়ারি) পবিত্র ঈদুল ফিতর পালন করবে দেশটি। খবর গালফ নিউজের।

এদিকে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই মোতাবেক সোমবার পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিরত।

এর আগে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শনিবার চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

একইভাবে মধ্যপ্রাচ্যের আরেক সংবাদমাধ্যম গালফ নিউজও বলছে, বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে সোমবার।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে শনিবার রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০ রোজা পূর্ণ করবে।

আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালন করবে। রোববার (৩০ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া।

সোমবার ঈদুল ফিতর উদযাপন করবে ভারতও দেশটির ইসলামিক কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দক্ষিণ এশিয়ার এই দেশটিতে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। শনিবার দেশটিতে ২৮ রমজান পালিত হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ