• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

admin
আপডেটঃ : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

সুপার ওভারে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ।

শুক্রবার (২১ নভেম্বর) সেমিফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে টাইগারদের ভুলে ভারত ১৯৪ রানে অলআউট হয়। এতে ম্যাচটি টাই হয়ে সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে বল করতে এসে রিপন মন্ডল ছিলেন অপ্রতিরোধ্য। পরপর দুই বলেই ভারতের দুই ব্যাটসম্যানকে আউট করে তিনি ম্যাচের ভাগ্য গড়ে দেন। এর ফলে আকবর আলিদের সামনে ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান।

যদিও সহজ এই লক্ষ্যও তাড়া করতে গিয়ে কিছুটা নাটকীয়তা সৃষ্টি করে বাংলাদেশ।

প্রথম বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হয়ে যান ইয়াসীর আলী। তবে শেষমেশ ভারতীয় বোলারের একটি ওয়াইডের কল্যাণে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

নাটকীয় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ঐতিহাসিক ফাইনালে নিজেদের স্থান পাকা করে নিল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ