• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শাটডাউন ঘোষণা

admin
আপডেটঃ : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

  •  নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ মেডিকেল কলেজে নিজস্ব হাসপাতাল চালু ও পর্যাপ্ত ওয়ার্ড সুবিধার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন হাতে কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, হাসপাতালের পূর্ণাঙ্গ ওয়ার্ড সুবিধা নিশ্চিত করতে ও চিকিৎসাসেবা চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রোডম্যাপ দিতে হবে। সেই সঙ্গে, পূর্বের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার সুষ্ঠু বিচারও চান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন।

এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় অবরোধ করেন। পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী এসে ৫ মিনিট সময় বেঁধে দেয় রাস্তা ছাড়ার জন্য। শিক্ষার্থীরা তাতে সাড়া না দিলে সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

গত ১৫ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ