• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮

admin
আপডেটঃ : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায়, ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদের ভেতরের দেয়াল বিস্ফোরণে পুড়ে কালো হয়ে গেছে। জানালার কাচ ভেঙে পড়েছে। কিছু ছবিতে মসজিদের কার্পেটে রক্তের দাগও দেখা যায়।

সানা জানিয়েছে, মসজিদের ভেতরে আগে থেকেই একটি বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। সুন্নি চরমপন্থি গোষ্ঠী ‘সারায়া আনসার আল-সুন্নাহ’ এ হামলার দায় স্বীকার করেছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনো হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এই কাপুরুষোচিত হামলা মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর নগ্ন আঘাত। এর উদ্দেশ্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করা।

সারায়া আনসার আল-সুন্নাহ জানিয়েছে, তারা অজ্ঞাতপরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ