• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

★নিউজ ডেস্কঃ ঈদের দিনে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস যাবত সাভারের বাঁশপট্টি এলাকার রাতে নৈশপ্রহরীর কাজ করে। আজ রাত ১১টার দিকে রুবেলের মোবাইল একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে, সে বাঁশপট্টি এলাকায় পড়ে আছে। পরে আমরা সেখান থেকে রুবেলকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব  বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ