• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সাভারে চলন্ত বাসে ডাকাতি

admin
আপডেটঃ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্তবাসে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস সাভারের সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছলে পরিবহনে থাকা যাত্রীদেরকে চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৌঁছালে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়িটি ক্যাম্পাসে নিয়ে যায়। এ সময় তারা চালককে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে রাখে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি সাভার থানা এলাকায় হওয়ায় বাসের চালক ও হেলপারসহ বাসটি উদ্ধার করে সাভার থানায় পাঠানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ