• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

সমাজ গড়তে প্রেম সৃষ্টি করতে হবে : ফখরুল

admin
আপডেটঃ : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদ মুক্ত সমাজ গড়তে হলে মানুষের মধ্যে প্রেম ও ভালোবাসা সৃষ্টি করতে হবে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের সেন্ট মাদার তেরেজা স্কুলে এক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে জীবনের সবচেয়ে সুন্দর সময় কখন কাটিয়েছি, আমি বলব—যখন শিক্ষকতা করেছি। আমি বিশ্বাস করি, এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা কাজ করেন, তারা ভালোবাসা দিয়ে বিভেদমুক্ত সমাজ গড়ার চেষ্টা করছেন।

বিশ্বব্যাপী বিরাজমান বিভাজন ও হিংসার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আজ পৃথিবীতে নানা রকম বিভেদ ও হানাহানি দেখা যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি করা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম, আমাদের লক্ষ্য ছিল একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। আজকের তরুণ প্রজন্ম সেই লক্ষ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের এমন একটি রাষ্ট্র গড়তে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে, মেধার অধিকার প্রতিষ্ঠা পাবে।

অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ