• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

সময় টিভির চেয়ারম্যানের পদ ছাড়লেন মোরশেদুল ইসলাম

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

খবর ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের পরিচালন সংস্থা সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোরশেদুল ইসলাম।

বুধবার (১৯ নভেম্বর) বোর্ড অব ডিরেক্টর্সের বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। একই সঙ্গে ই-মেইলে ডিরেক্টরদেরও অনুলিপি পাঠানো হয়।

পদত্যাগপত্রে মোরশেদুল ইসলাম উল্লেখ করেন, প্রতিষ্ঠানের একটি মহলের পক্ষ থেকে ধারাবাহিক চাপ, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কর্মচারীদের উসকে দেওয়ার মাধ্যমে অফিসে অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি করা হয়েছে। এর ফলে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ায় তিনি কোম্পানির বৃহত্তর স্বার্থে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে তিনি বোর্ডের অনুমোদন সাপেক্ষে সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

চিঠিতে তিনি বোর্ডের উদ্দেশে বলেন, ‘সময়’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল। একে সংকটমুক্ত রাখতে বোর্ড যেন জরুরি ব্যবস্থা গ্রহণ করে।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন যে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখাই তার প্রধান লক্ষ্য এবং কোম্পানির স্বার্থে তিনি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান করবেন।

উল্লেখ্য, গেল বছরের ২১ আগস্ট সময় টিভির চেয়ারম্যান হন মোরশেদুল ইসলাম।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ