• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাতীয় ডেস্কঃ সংসদ সদস্যরা (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের সময় তাদের সঙ্গে শুধু ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক যেতে পারবেন। অন্য কাউকে গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে সঙ্গে নিতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে একাধিক ব্যক্তির সচিবালয়ে প্রবেশের ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অনেক ক্ষেত্রে একটি গাড়িতে চার থেকে পাঁচজনকে নিয়ে সচিবালয়ে ঢোকেন এমপিরা। তাদের প্রত্যেকের প্রবেশের অনুমতি রয়েছে কিনা, তা যাচাই করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। অনুমোদন ছাড়া বা প্রয়োজনীয় যাচাই ছাড়াই অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তা ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করতে পারে।

এ কারণে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীদের সংখ্যা সীমিত করার পাশাপাশি তাদের পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ