• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

শুক্রবার এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন ইউনূস ও গুতেরেস

admin
আপডেটঃ : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কক্সবাজারে যাবেন তিনি। দুইজনই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

এ সময় তিনি বলেন, কাল বিকেল ৫টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। তিন দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি সঙ্গে বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।

ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি মডেল মসজিদ উদ্বোধন করবেন।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
শফিকুল আলম জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জরুরি। ড. মুহাম্মদ ইউনুস ও আন্তোনিও গুতেরেসের মধ্যে বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্রাইসিস গ্লোবাল ম্যাপে আনতে চাইছেন। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন তিনি।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আন্তোনিও গুতেরেসের সফরে তা বাড়ানো যাবে।

এর আগে, রোহিঙ্গা সংকটের সময় ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন আন্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় সফর।

জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। সফরের অংশ হিসেবে আন্তোনিও গুতেরেসের একটি প্রেস ব্রিফিং আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান প্রেস সচিব।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ