• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

রোববার পর্যন্ত বন্ধ মাইলস্টোনের একাডেমিক কার্যক্রম

admin
আপডেটঃ : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ মাইলস্টোন স্কুলের একাডেমিক কার্যক্রম আপাতত রোববার (২৭ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যায়, তা সত্য নয়। তবে তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে।

বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম এসব তথ্য জানান।

সরেজমিন দেখা গেছে, আজ স্কুলের প্রধান ফটক বন্ধ। দর্শনার্থী, সাংবাদিক কাউকেই ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্কুলের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে।

এসময় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান। জানালেন, তারা এখনও ট্রমার মধ্যে আছেন।

এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ