• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

রাজধানীতে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

admin
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। রোববার (২০ এপ্রিল) এসব মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ, ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী জনি, ছাত্রলীগ কর্মী বিল্লাল ও যুবলীগ কর্মী করিম।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, রোববার সকালে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬/১৭ সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে হারুনুর রশিদ ও জাহিদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়।

অন্যদিকে শাহবাগ থানা পুলিশ জানায়, একই সময়ে শাহবাগ মোড়ে ২০/৩০ জন আওয়ামী লীগের সদস্য ঝটিকা মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তাদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনি, বিল্লাল ও করিমকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ