• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

রংপুরে পদ্মরাগ এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে ঢাকাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ৬টি বগি লাইনচ্যুত হয়।

এসময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে পীরগাছা ষ্টেশন মাষ্টার ইউসুফ আলী জানান, পদ্মরাগ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগি উদ্ধার করার পরেই ট্রেন চলাচল শুরু হবে জানান তিনি।

তবে বিকাল সাড়ে ৩টায় উদ্ধারকারী কোনো ট্রেন আসেনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ