• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ২

admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় স্থানীয় সময় রোববার (২৯ জুন) দুপুরের দিকে ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন।

অঙ্গরাজ্যের কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস বলেন, কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কোউর ডি’আলেন শহরের কাছে উচ্চক্ষমতার রাইফেল দিয়ে গুলি ছুড়েছেন।

রবার্ট নরিস আরও বলেন, যদি এই ব্যক্তিদের (হামলাকারী) দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হয়, তাহলে হয়ত একাধিক দিন ধরে অভিযান চালাতে হবে।

কর্মকর্তারা জানান, একাধিক দিক থেকে গুলি আসছিল।

এলোপাতাড়ি গুলির ঘটনার পর রবার্ট নরিস এক সংবাদ সম্মেলনে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন।

আইডাহো অঙ্গরাজ্যের গভর্নর ব্র্যাড লিটল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, ফায়ার সার্ভিসের একাধিক বীর কর্মী সন্দেহভাজন বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন।

তবে এ ঘটনায় কতজন হামলাকারী জড়িত, তা এখনো নিশ্চিত নয়। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয়ও প্রকাশ করা হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন অন্তত একজন বন্দুকধারীকে খুঁজছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। আহত আরেকজনের অস্ত্রোপচার করা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ