• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

admin
আপডেটঃ : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেট হিশাম আবুগারবিয়েহর নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহ থেকে বাংলাদেশের দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ উদ্ধারের পরও নাহিদার খোঁজ এখনো মেলেনি। খবর সিএনএনের

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ চিরোনিস্টার বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। যা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী হিশামের বাসায় গেলে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট, মৃত্যু গোপন রাখা এবং মরদেহ সরানোর অভিযোগ আনা হয়।

জামিল লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লিমনের মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা হয়নি। মেডিকেল এক্সামিনার ময়নাতদন্তের ফল শিগগির প্রকাশ করতে পারেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বৃষ্টিকে খুঁজে বের করতে তল্লাশি ও তদন্ত চালিয়ে যাচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ