• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

admin
আপডেটঃ : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানি সংবাদমাধ্যম শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শনিবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বার্তা আদান-প্রদান হচ্ছে, সেগুলোকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বলা যায় না।

তিনি জানান, ওমানের সঙ্গে ইরানের আলাদা আলোচনা চলছে। এর মূল বিষয় হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নৌপথ নির্ধারণ করা।

আরাগচি আরও বলেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।

এদিকে, শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান চরমভাবে পরাজিত হচ্ছে।

তিনি জানান, শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে হাসতে হাসতে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। তথ্যসূত্র: আল আরাবিয়া

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ