• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

যাদের সমর্থনে ক্ষমতায় বসেছে তাদের মতের প্রাধান্য দিচ্ছে না অন্তর্বর্তী সরকার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ ছাত্র, জনতা, সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সমর্থনে ক্ষমতায় বসলেও তাদের মতের প্রাধান্য দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। সকল রাজনৈতিক দল প্রস্তুত ঐক্য কোথায় হয় তা জানার জন্য। গোপন করা হচ্ছে কেন?-প্রশ্ন রাখেন তিনি।

কথার মারপ্যাঁচে সরকার নির্বাচনকে দীর্ঘসূত্রিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, যাদের নির্বাচন দিতে ভয়, তাদের জনগণের ওপর আস্থা নেই। সরকারের আচরণ স্বৈরাচারের দিকে যাচ্ছে। জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ