• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

যাত্রাবাড়ীতে নারী-শিশুসহ দগ্ধ ৩

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীতে বাসায় কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক সড়ক এলাকার ৩১/১ নম্বর ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও মেয়ে রাফিয়া (সাড়ে ৩ বছর)। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির শরীরের ৪৫ শতাংশ ও শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

আহতদের প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাতে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস লাইনের কোথাও লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ