• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

admin
আপডেটঃ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে যশোর জেলায় ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ব্যবসার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়, যা কোম্পানির দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

সভায় বক্তারা গ্রাহকসেবা, ব্যবসা সম্প্রসারণ এবং সময়মতো বীমা দাবি পরিশোধের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ