• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

যশোরের ঝিকরগাছার পল্লী থেকে আওয়ামীলীগ কর্মীর মরদেহ উদ্ধার

admin
আপডেটঃ : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ যশোরের ঝিকরগাছার বাউশা গ্রামের একটি বাগান থেকে শাখাওয়াত নামের এক আওয়ামীলীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়রা বাগানের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাখাওয়াত বাউশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, বুধবার সকালেও শাখাওয়াত স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। তার বয়স ৬০ বছরের বেশি। এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। তারাও প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ