• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হত্যার পরেও এআই প্রযুক্তির মাধ্যমে জয়কে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় জোড়া অ্যাসিস্টের পর পেনাল্টিতে গোল করলেন মেসি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড এশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে নেশার টাকার জন্য চার মাসের শিশু বিক্রির অভিযোগে মামা গ্রেফতার রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিওতে যে ছাত্রদল নেতাদের দেখা গেছে বিমানে নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি আটক

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হন ৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ