• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

admin
আপডেটঃ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রচার করে মিথ্যা-বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কণ্ঠ’ র বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পত্রিকার এডমিনসহ অজ্ঞাতনামা সহযোগিদেরও আসামি করা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া এতথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, আগামি ১২ ফেব্রুয়ারি ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা পূর্বক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরাএবং একই সাথে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় স্বাধীন ভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সাথে নির্বাচন বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসাবে আসামি ও তার সহযোগিরা ইচ্ছাকৃত ভাবে নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসাবে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধি সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে।

আরও বলা হয়, নির্বাচনের অংশ হিসেবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গত ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করা কালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং অবাধে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়ার পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগিরা অজ্ঞাতনামা ভাড়াটিয়া খুনির মাধ্যমে ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন।

ইতিমধ্যে যেই হত্যাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে সনাক্ত করার খুব কাছাকাছি অবস্থান করছে। সেই মুহুর্তে আজকের কণ্ঠ পত্রিকা ও তার সহেযাগিরা ঢাকা-৮ আসনের নির্বাচনে বিজয় হবার সম্ভাবনাময় প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনিত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে ব্যক্তিগত চরিত্র ও আচরন সর্ম্পকে আজকের কণ্ঠ পত্রিকা এবং তার সহযোগিরা ১২ ডিসেম্বর বিকেল ৩ ২৫ মিনিটের দিকে ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামক অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা।

শুধুমাত্র বিএনপি ঘোষিত ঢাকা-৮ আসনের নির্বাচনী বিজয়ী হবার সমূহ সম্ভাবনাময় প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এটি প্রকাশিত করা হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেন সাদিকুর রহমান।

১২ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে বিএনপির নয়াপল্টনস্থ অফিসে বসে সংবাদটি অবলোকন করেন। পরে আজ আদালতে মামলা দায়ের করলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ