ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ অদ্য ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে মিরপুর সার্ভিস সেলের (আল-আমীন বীমা, জনপ্রিয় বীমা ও ইসলামী ডিপিএস প্রকল্প) উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি. এম. ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী। এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বীমা দাবির চেক গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ব্যবসার সার্বিক অগ্রগতি পর্যালোচনা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা কোম্পানির উন্নয়নধারাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
![]()