• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন

admin
আপডেটঃ : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে প্রসিকিউশন।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, ‘ট্রাইবুনালে দাবি প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করা হয়েছে। এছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিকটিম, শহীদ ও আহত পরিবারদের কাছে হস্তান্তরের প্রার্থনাও করা হয়েছে।’

প্রসিকিউটর গাজী তামিম আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে অভিযোগগুলো ট্রাইব্যুনালে আনা হয়েছে, সেই একই অভিযোগে যদি এই তিন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে মামলা থাকে, সেগুলো আর চলবে না। কারণ একই অভিযোগে কোনো ব্যক্তিকে দু’বার শাস্তি বা দু’বার বিচার করা যাবে না।’

তিনি উল্লেখ করেন, ‘এখানে যে পাঁচটি অভিযোগ ডিসপোজাল করা হচ্ছে, সেই অভিযোগে অন্য কোথাও কোনো মামলা আর চলবে না।’

উল্লেখ্য, আগামী সোমবার (১৭ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণা করা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ