• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

admin
আপডেটঃ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই আমাদের মূল লক্ষ্য নয়, একে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করাই আমাদের চূড়ান্ত উদ্দেশ্য। বৃহস্পতিবার বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা পুলিশ আয়োজিত এক মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদককে এক নিঃশব্দ ঘাতক আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি সম্ভাবনাময় প্রাণের ইতি ঘটায়। একটি পরিবারকে নিঃস্ব করে এবং পুরো জাতির ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এই সংগ্রামে দেশের প্রতিটি পরিবারকে সচেতনতার দুর্গে পরিণত হতে হবে। পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তরুণদের সুরক্ষায় দিকনির্দেশনা দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলার সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। তারা যেন কোনোভাবেই পথ না হারায়, সেজন্য খেলাধুলা, সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মাদকের সরবরাহ ও চাহিদা রোধের বিষয়ে তিনি বলেন, মাদকের জোগান বন্ধে কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এর চাহিদা শূন্যে নামিয়ে আনতে পাড়া-মহল্লায় এক অপ্রতিরোধ্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এই সুধী সমাবেশে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং বান্দরবান জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ