• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

মহিলা মাদ্রাসায় দুই ছাত্রীর ‘রহস্যজনক মৃত্যু’

admin
আপডেটঃ : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর ‘রহস্যজনক মৃত্যু’ হয়েছে। মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)।

মাদ্রাসা, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আড়াইটার দিকে হঠাৎ করেই জামিলা ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে। দুজনই বমি করতে থাকে এবং পেটে ব্যাথার কথা জানায়। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক শাহিদা খাতুন বলেন, ‘রাত আড়াইটার দিকে জামিলা বমি করে। সঙ্গে রক্তও বের হয়। এরপর তানিয়াও বমি করতে শুরু করে। আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কীভাবে তাদের মৃত্যু হলো, তা আমরা বুঝতে পারছি না।’

তিনি আরও জানান, তানিয়ার একটি হাত ফোলা ছিল, তবে তাদের দুজনের শরীরেই সাপে কামড়ানোর কোনো চিহ্ন ছিল না।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম বলেন, ‘জামিলা খাতুন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। আর তানিয়া আক্তার নিশি হাসপাতালে আসার পর মারা যায়। অস্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তাদের শরীরে সাপে কামড়ানোর কোনো লক্ষণ পাওয়া যায়নি।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর ‘রহস্যজনক মৃত্যু’ হয়েছে। মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)।

মাদ্রাসা, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আড়াইটার দিকে হঠাৎ করেই জামিলা ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে। দুজনই বমি করতে থাকে এবং পেটে ব্যাথার কথা জানায়। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক শাহিদা খাতুন বলেন, ‘রাত আড়াইটার দিকে জামিলা বমি করে। সঙ্গে রক্তও বের হয়। এরপর তানিয়াও বমি করতে শুরু করে। আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কীভাবে তাদের মৃত্যু হলো, তা আমরা বুঝতে পারছি না।’

তিনি আরও জানান, তানিয়ার একটি হাত ফোলা ছিল, তবে তাদের দুজনের শরীরেই সাপে কামড়ানোর কোনো চিহ্ন ছিল না।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম বলেন, ‘জামিলা খাতুন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। আর তানিয়া আক্তার নিশি হাসপাতালে আসার পর মারা যায়। অস্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তাদের শরীরে সাপে কামড়ানোর কোনো লক্ষণ পাওয়া যায়নি।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Loading

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ