• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ভোটে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে : ইসি মাছউদ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ‘সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে শেষ পর্যন্ত—এটাই আশা করি।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শুরু হওয়ার পর তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

অপর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না। ‘আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে। হেলিকপ্টার, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার মাধ্যমে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। আলহামদুলিল্লাহ, ছোটখাটো ঘটনার বাইরে বড় কোনো সমস্যা দেখছি না।’

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। এ বিপুল ভোটার উপস্থিতি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ