• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো কাজে লাগিয়ে এগোনোর পরামর্শ প্রধান উপদেষ্টা

admin
আপডেটঃ : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ ভুটানকে বাংলাদেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে পারস্পরিক সম্পর্ক ও উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ পরামর্শ দেন তিনি।

সাক্ষাতে রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রী ড. দাশো ত্ষেরিং তোবগের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। তিনি বাংলাদেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতার প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন।

মানুষে মানুষে যোগাযোগের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, দুই দেশের যুবসমাজের পারস্পরিক সফর ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সার্কের চেতনা অটুট রাখতে চায় এবং সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, তার মেয়াদে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ