• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ভিসা ছাড়াই পাকিস্তান যেতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা এখন থেকে আগাম ভিসা ছাড়াই একে অপরের দেশে সফর করতে পারবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে, এদিন সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেঁজগাওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে অফিশিয়াল ও কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে পাঁচ বছরের জন্য চুক্তি হবে। বাংলাদেশের মতো পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশ সফর করতে পারবেন।

এরকম চুক্তি আরও ৩১টি দেশের সাথে করা হয়েছে বলেও জানান শফিকুল আলম।

পাচার হওয়া টাকার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে। তবে এতে কয়েক বছর সময় লাগবে।

প্রেস সচিব বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।

এ সময় রোহিঙ্গা নিয়ে আর্ন্তজাতিক কনফারেন্সে অংশ নিতে ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলেও জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ