• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপি নিউজের ওয়েবসাইটে সাইবার হামলা পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা রিয়াদে শত্রু ড্রোনের হামলা, ধ্বংসের দাবি সৌদি আরবের

বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং দীর্ঘদিনের বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ (৩ সেপ্টেম্বর ২০২৬) আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন ৭টি জীবন বীমা কোম্পানির পলিসিধারীদের অনুকূলে বীমা দাবির চেক হস্তান্তর করেন।

এই পর্যায়ে ৯৪টি চেকের মাধ্যমে মোট ২,৫৪৯ জন গ্রাহকের অনুকূলে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

দাবি পরিশোধ কার্যক্রমে অন্তর্ভুক্ত কোম্পানিগুলো হলো— বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, “পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে।”

আইডিআরএ বীমা গ্রাহকদের অধিকার সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং বীমা খাতের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ