• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) রাতভর ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও, ইরানি গণমাধ্যমগুলো দাবি, ‘আইরন ডোম’ হ্যাক করায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানে। এতে হাইফার তেল পরিশোধনাগার সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। হতাহতের খবরও মিলেছে।

একই সময়ে ইসরায়েল হামলা চালায় তেহরানে। রাষ্ট্রীয় টিভি ভবনে বিস্ফোরণে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সম্প্রচারে থাকা উপস্থাপকের মধ্যেও। পাল্টা হুমকি দিয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছে তেল আবিববাসীদের নিরাপদ আশ্রয়ে যেতে।

ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যর্থতার কারণ হ্যাকিং। এমনকি তাবরিজে ইসরাইলের একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবিও করেছে তারা।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করতে। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন হস্তক্ষেপে ভেটো দিলেও তেহরানবাসীকে শহর ছাড়ার হুঁশিয়ারি দেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরান শিগগিরই পারমাণবিক চুক্তি না করলে বাসিন্দাদের তেহরান ত্যাগ করা উচিত।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে বলেছেন, যুদ্ধ প্রসার চায় না ইরান, তবে আঘাতের জবাব দেয়া হবে। একইসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে কূটনীতির বিরুদ্ধে বড় আঘাত বলে মন্তব্য করেছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ