• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

admin
আপডেটঃ : শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি।

শুক্রবার (৩০ মে) বিকালে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। কাউন্সিলর হওয়ার পর এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল এবং পরে নির্বাচিত হলেন সভাপতি। বিসিবির ১৬ তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বুলবুল।

সভাপতির দায়িত্ব বুঝে নিতে বিসিবিতে আসেন আমিনুল ইসলাম বুলবুল।

শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নতুন সভাপতি। অর্থাৎ, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব। অবশ্য দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকতে চান না জানিয়ে বুলবুল আগেই বলেছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য স্বচ্ছ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সেরা ক্রিকেট বোর্ড তৈরি করা। আমি (বিসিবির) পরবর্তী নির্বাচনে থাকতে আগ্রহী নই। সরকার আমাকে এখানে চেয়েছিল, আমি হ্যাঁ বলেছি। এখন এটা কেবল প্রক্রিয়া অনুসরণেরই ব্যাপার।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ