• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন সাইন্সল্যাবে ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভারত-ব্রাজিলকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা উচিত: রাশিয়া পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক ৫ আগস্ট বিকেল থেকেই বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে: নাহিদ ইসলাম ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় পেটে ছুরি চালিয়ে বাবাকে হত্যা: অভিযুক্ত ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন ইরানবিরোধী মার্কিন চাপে ৪ দেশের সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল যুক্তরাষ্ট্র মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন জোহেইরি মোলা

admin
আপডেটঃ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেস্কঃ মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ জন প্রতিযোগীকে টপকে বিশ্বসুন্দরীর এই খেতাব জেতেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জোহেইরি মোলা মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জেতেন। সেই প্রতিযোগিতায় জয়ী হবার সুবাদে এবার বিশ্ব আসরে আসার সুযোগ পান। ফ্যাশন ও মডেলিং জগতে সফল জোহাইরি একাধারে শিক্ষক, সাংবাদকর্মী, সমাজকর্মী।

শনিবার তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের প্রতিনিধিত্ব করবেন এই ডোমিনিকান সুন্দরী।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।

এ বছরের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবিয়ান, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল। প্রারম্ভিক বিভিন্ন চ্যালেঞ্জের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সিলেকশন কমিটি প্রথমে শীর্ষ ৪০ জন রূপসীকে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচন করে। পরবর্তীতে ধাপে ধাপে প্রতিভাবানদের মধ্য থেকে বেছে নেওয়া হয় শীর্ষ ২০ এবং সেখান থেকে শীর্ষ ১২ জন প্রতিযোগীকে। সেখান থেকেই চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে উঠে আসেন সেরা ৬ ফাইনালিস্ট, যা থেকে পরবর্তীতে বিজয়ী ও রানার-আপদের নাম ঘোষণা করা হয়।

এবারের আসরটি ছিল বেশ কিছু নতুনত্ব ও চমকে ভরা। প্রথমবারের মতো এই বিশ্বমঞ্চে পদার্পণ করে আত্মপ্রকাশ করেছে ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান এবং মালদ্বীপের প্রতিযোগীরা। অন্যদিকে, বিশেষ ব্যক্তিগত ও প্রযুক্তিগত কারণে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের রূপসীদের এই মহামিলনমেলার সফল সমাপ্তির পর পরবর্তী আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। মিস ওয়ার্ল্ডের আগামী ৭৪তম সংস্করণটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ