• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে টানা পাঁচ জয়ে বিশ্বকাপের মূলপর্বে আগেই এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ।

এবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায় সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান কর নেদারল্যান্ডস। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে গড়ায়নি। যে কারণে বৃষ্টি আইনে নেদারল্যান্ডসকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সমান ৬ পয়েন্ট থাকার কারণে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।

বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ