• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের ৩৯ দিন আগে চোট আফ্রিদির

admin
আপডেটঃ : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর দেড় মাসও বাকি নেই। ঠিক এই সময়ে এসে শাহিন শাহ আফ্রিদি হাঁটুতে চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন। যার ফলে বিগ ব্যাশ লিগ শেষ হয়ে গেছে তার।

তাকে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সামনে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিসবেন হিটের হয়ে খেলা শেষ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন শাহিন। তিনি দল ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই মাঠে ফেরার আশা রাখি। ততদিন দলকে বাইরে থেকে সমর্থন দেব।’

এবারের আসর দিয়েই বিগ ব্যাশে অভিষেক হয় শাহিনের। একই মৌসুমে খেলেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফও। তবে শাহিন খেলতে পেরেছেন মাত্র চারটি ম্যাচ। এই চার ম্যাচে তিনি নেন দুই উইকেট। তার ইকোনমি রেটও ভাল ছিল না আদৌ, প্রতি ওভারে ১১.১৯ করে রান দিয়েছেন। প্রথম ম্যাচেই দুটি কোমরের ওপরে ফুলটস দেওয়ায় তাকে আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

খবর অনুযায়ী, ২৭ ডিসেম্বর অ্যাডিলেডে স্ট্রাইকার্সের রান তাড়ার সময় বোলিং করতে গিয়ে ডান হাঁটুতে চোট পান শাহিন। এরপরই তার মৌসুম শেষ হয়ে যায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ