• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জেদ্দায় ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হত্যার পরেও এআই প্রযুক্তির মাধ্যমে জয়কে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় জোড়া অ্যাসিস্টের পর পেনাল্টিতে গোল করলেন মেসি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড এশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে নেশার টাকার জন্য চার মাসের শিশু বিক্রির অভিযোগে মামা গ্রেফতার রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিওতে যে ছাত্রদল নেতাদের দেখা গেছে

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক লিওনেল মেসির

admin
আপডেটঃ : বুধবার, ১৭ জুন, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ ২০২৬ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে একাই তিন গোল করেছেন তিনি। সেইসঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।

প্রথমার্ধের ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ফের গোলের দেখা পান মেসি। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

ম্যাচের ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে এলএমটেন। এটাই বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ