• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ

বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে এক-এগারোর সময় বাদী হয়ে মামলা করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

তারেক রহমানের আইনজীবীরা জানান, দুদক আসামিদের পক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। মিথ্যা মামলায় হয়রানি করায় দুদকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তারা।

এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই, এমনটা জানান তার আইনজীবীরা। বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ