• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ, গুঞ্জন হচ্ছেন ঢাকা ১৮ আসনের প্রার্থী

admin
আপডেটঃ : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপিতে তার এই যোগ দেয়ার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন আসন্ন নির্বাচনে তিনি ঢাকা -১৮ আসন থেকে প্রার্থী হতে পারেন বিএনপির। জুলাই চেতানার কেন্দ্রবিন্দুর অন্তরালে স্নিগ্ধকে রেখে বিএনপি তরুন ভোটারদের দৃষ্টি আকর্ষণের একটি অন্যতম রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন অনেকে।
মঙ্গলবার রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে তিনি যোগ দিতে আসেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ