• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

বাণিজ্য মেলায় মোট বিক্রি ৩৯৩ কোটি টাকা

admin
আপডেটঃ : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মাসব্যাপী প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। শনিবার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

মেলা কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারী দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪.২৬ কোটি টাকা।

খাতগুলো হলো- বহুমুখী পাট পণ্য, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশি কাঁথা, ফেব্রিক্স ইত্যাদি। যেসব দেশ থেকে রপ্তানি আদেশ পাওয়া গেছে সেগুলো হলো আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক।

মেলার আয়োজকরা জানান, স্থানীয়ভাবে আনুমানিক ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্য-সামগ্রীর (রেস্তোঁরাসহ) ক্রয়-বিক্রয় হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

প্রসঙ্গত, এবারের মেলায় দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া এই ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ