• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কতা জারি কানাডার

admin
আপডেটঃ : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক ‘হলুদ সংকেত’ জারি করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে ভ্রমণে গেলে নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে হবে। তবে বাংলাদেশের পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ভ্রমণের ক্ষেত্রে ‘লাল সংকেত’ জারি করেছে কানাডা, যা সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশনা।

কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল-অবরোধ, সম্ভাব্য বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় অবনতি ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। তাই ভ্রমণকালে কানাডার নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া পার্বত্য তিন জেলায় ভ্রমণ এড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে ওই অঞ্চলে। তাই কানাডার নাগরিকদের এসব এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ