• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

admin
আপডেটঃ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে রেখেছেন নিহতদের সহকর্মীরা।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ