• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

admin
আপডেটঃ : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বগুড়ার ৭টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত।

শনিবার (৫ এপ্রিল) স্থানীয় টিটু মিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মিদের প্রীতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৭টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

এর মধ্যে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জামায়াতের সাবেক জেলা আমির ও বর্তমানে জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ (ধুনট-শেরপুর) শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দবিবুর রহমান, বগুড়া-৬ (সদর) সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি রফিকুল ইসলাম খান ও শিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন সাঈদীকেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ