• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ

ফুলেল শ্রদ্ধায় মুখর জাতীয় স্মৃতিসৌধ

admin
আপডেটঃ : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

বুধবার (২৬ মার্চ) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ফুল হাতে সাভারের স্মৃতিসৌধে এসে পৌঁছাতে শুরু করেন। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ— দিনটি উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন সর্বস্তরের জনতা।

বেলা বাড়ার সাথে সাথে শহীদ বেদী ফুলে ফুলে ভরে যায়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ দলে দলে এসে শ্রদ্ধা জানান। লাল-সবুজের পোশাক পরিহিত নাগরিকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি সম্মান জানান।

এর আগে, ভোর ৫টা ৪৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ৬টা ৭মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে প্রবেশ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ