• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ফরিদপুরে মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ফরিদপুরে মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করার উদ্যোগ নেওয়ায় আওয়ামী লীগের আট কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য জানান ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

এর আগে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুরে ব্র্যাক নার্সারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর সদরের চন্ডিপুরের মৃত জীবন সাধুর ছেলে বিমল কুমার সরকার (৪৫), সদরের দয়ারামপুর এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মো. বাবু মোল্লা (১৯), সালথা উপজেলার সালথা গ্রামের দাউদ শেখের ছেলে মো. বিল্লাল হোসেন (১৯), সালথার গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২০), সালথার সোলায়মানের ছেলে হাসিবুল (১৯), সালথার ঝন্টুর ছেলে আকাশ (২১), সালথার খলিসাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (১৯) এবং মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের মাকুল হোসেনের ছেলে সোয়াদ হোসেন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করার উদ্যোগ নেওয়ার খবর পেয়ে রোববার দিবাগত রাত দেড়টার দিকে চন্ডিপুর ব্র্যাক নার্সারির সামনে অভিযান চালায় পুলিশ। পরে ঢাকা-খুলনা মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ চর্তুদিক থেকে মিছিল শুরুর আগেই ঘটনাস্থল ঘিরে ফেলে। সেখান থেকে অভিযান চালিয়ে আটজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (সোমবার) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আসাদউজ্জামান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ